NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের কারণে চলতি বছরের আগস্টে ব্রাজিলের যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৮.৫ শতাংশ কমেছে।

ট্রাম্প গত ৬ আগস্ট ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্কহার আরোপ করেন।

 

ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল তার মিত্র সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে।

বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যেখানে দাবি করা হয়েছে তিনি ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথগ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ মামলার রায় আগামী সপ্তাহে আসতে পারে।

 

ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি কমে দাঁড়ায় ২.৭৬ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছরের একই সময়ে রপ্তানি ছিল ৩.৩৯ বিলিয়ন ডলার।

তবে চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট রপ্তানিতে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

শুল্কের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিলিয়ান পণ্যের মধ্যে রয়েছে চিনি। যার রপ্তানি কমেছে ৮৮.৪ শতাংশ। তাজা গরুর মাংসের রপ্তানি কমেছে ৪৬.২ শতাংশ।

 

যদিও প্রায় ৭০০টি ব্রাজিলিয়ান পণ্যকে শুল্কের বাইরে রাখা হয়েছে।