NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ : মেরী জোবাইদার সমর্থনে এস্টোরিয়ায় নির্বাচনী সভা


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ : মেরী জোবাইদার সমর্থনে এস্টোরিয়ায় নির্বাচনী সভা

এস্টোরিয়াবাসীর উদ্যোগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী পদে ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদার পক্ষে ২০ আগষ্ট বুধবার রাতে এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এমাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় এস্টোরিয়াবাসী ও কমিউনিটি অ্যাকটিভিস্ট সহ বাংলাদেশী কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মেরী জোবাইদা ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদে শুধু তার জন্য নির্বাচন করছেন না, বরং তিনি নির্বাচন করছেন কমিউনিটির সকল মানুষের জন্য। কমিউনিটির সবার শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে তিনি দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তাকে নির্বাচিত করার মাধ্যমে কমিউনিটির অধিকার নিশ্চিত করার জন্য বক্তারা উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদা বলেন, আমি নির্বাচনে এসেছি নিজের জন্য নায়, নির্বাচনে এসেছি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে। যারা এফোর্ট করতে অক্ষম, কমিউনিটির সেইসব মানুষের জন্য হাউজিং অ্যান্ড ফুড সিকিউরিটি, কোয়ালিটি এডুকেশন সহ সবার জন্য হেলথ ইন্সুরেন্স নিশ্চিত করার লক্ষ্যে আলবেনী সহ সবখানে আমার আন্দোলন অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কুইন্স ব্রিজের কমিউনিটি অ্যাকটিভিস্ট লিডার সুগা রে, লিডার স্টেফেনি চান্সে, ক্যামপেইন কমিউনিকেশন জেইমস করজো, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী ও হাজী আব্দুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন াব ইউএসএ’র সাধারণ সম্পাদক মইনুর রহমান সুয়েব, সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য শামসুল ইসলাম, মোহাম্মদ হোসেন আহমেদ, মোহাম্মদ নুরুল হক, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউএসএ’র সভাপতি মাসুদুল হক সানু, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক নির্বাচন কমিশনার আবুল হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট তুষার ভূঁইয়া, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, শাহীন আজমল, সৈয়দ জিলাদ, এনাম উদ্দীন, মোহাম্মদ ওবায়দুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, মিজানুর রহমান, আব্দুল মতিন, তালুকদার হাসনাত, রফিক উল্লাহ, আব্দুল মোতালেব, আল আমিন জিলা, তাহেরা মিলু, আম্বিয়া অন্তরা, সাহালা তাহের, সাবিনা উর্বি, শারমীন আহমেদ, তাসলীম রহমান, ইমরানা চৌধুরী, সহ সর্বস্তরের এস্টোরিয়াবাসী উপস্থিত ছিলেন। -