NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিল আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিল আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছিলেন, পাকিস্তানকে একটি ম্যাচও জিততে দেবেন না। কিন্তু সেই হুমকি বাস্তবে রূপ নেয়নি সিরিজের উদ্বোধনী ম্যাচে। সেবারের দেখায় পাকিস্তানের কাছে ৩৯ রানে হারতে হয়েছিল আফগানিস্তানকে।

মুখোমুখি দ্বিতীয়বারের লড়াইয়ে এবার পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। সালমান আলি আগার দলকে ১৮ রানে হারিয়েছে আফগানরা। দারুণ এই জয়ে সিরিজের ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রশিদ খানের দল।

 

গতকাল মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শেষ দিকে হারিস রউফের ঝোড়ো ব্যাটিংয়ের পরও পাকিস্তান আটকে যায় ৯ উইকেটে ১৫১ রানে।

সিরিজের প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে। যে কারণে মঙ্গলবার টস জিতে ব্যাটিং নিতে দেরি করেননি রশিদ খান। যদিও ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেয়েছিল আফগানরা; তবে চাপ সামলে আফগাস্তিানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান।

 

দ্বিতীয় উইকেেটে ১১৩ রানের অনবদ্য জুটি করেন আতাল ও জাদরান। দুজনই করেন ফিফটি। সমান ৪৫টি বল খেলে আতাল ৬৪ আর জাদরান ৬৫ রান করেন। তারা আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় আফগানিস্তান। তবে ততক্ষণে পাকিস্তানকে চ্যালেঞ্জ করার মতো পুঁজি হয়ে যায় আফগানদের।

এরপর ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানেই ৮ উইকেট হারায় পাকিস্তান। পনেরোতম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন রশিদ খান। তখন নিশ্চিত হার জেনে গ্যালারি ছাড়তে শুরু করেন পাকিস্তানের সমর্থকেরা।

এরপর ব্যাটিংয়ে আসেন হারিস রউফ। রশিদ খানের হ্যাটট্রিক বলটি কোনোমতে ঠেকান তিনি। এরপর চালান তাণ্ডব। ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হারিস রউফ। তবে এই ব্যাটারের লড়াই কাজে আসেনি পাকিস্তানের, হারের ব্যবধানটাই কমিয়েছে।

 

এর আগে ফখর জামান ১৮ বলে ২৫, সালমান আগা ১৫ বলে ২০ ও সাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করেন।

 

 

 

বল হাতে পাকিস্তানের হয়ে ২৭ রানে ৪ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। আফগানিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নেন রশিদ খান, ফজল হক-ফারুকি, নুর আহমেদ, মোহাম্মদ নবি।