NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেরুন কালারের টি-শার্ট পরিহিত সেই যুবক একজন পুলিশ কনস্টেবল


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মেরুন কালারের টি-শার্ট পরিহিত সেই যুবক একজন পুলিশ কনস্টেবল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই যুবক একজন পুলিশ কনস্টেবল।ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) রাজধানী বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

 

প্রেস সচিব বলেন, আমার জানা মতে, ওই যুবক একজন পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। বিস্তারিত আপনারা ডিএমপির কাছ থেকে জেনে নিবেন।

 

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংর্ঘষের সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন মেরুন (লাল) কালারের টি-শার্ট পরিহিত ওই যুবক।