NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আইপিএলের চড় মেরেছিলেন হরভজন, ১৮ বছর পর ভাইরাল ভিডিও


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আইপিএলের চড় মেরেছিলেন হরভজন, ১৮ বছর পর ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে ঘটে যাওয়া সবচেয়ে বিতর্কিত ঘটনার একটি—হরভজন সিংয়ের হাতে চড় খেয়েছিলেন পেসার এস শ্রীশান্ত। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এলো দীর্ঘ ১৮ বছর পর। ভিডিওটি প্রকাশ করেছেন আইপিএলের তৎকালীন কমিশনার ললিত মোদি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে ‘বিয়ন্ড ২৩ ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় ললিত মোদি ঘটনাটি নিয়ে মুখ খোলেন।

 

ভিডিওতে দেখা যায়, ২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা করমর্দনের লাইনে দাঁড়িয়েছিলেন। সৌজন্য বিনিময়ের মধ্যেই সামনে আসেন শ্রীশান্ত। কিন্তু তাকে উপেক্ষা করে আচমকাই টেবিল টেনিসের ব্যাকহ্যান্ড শটের মতো করে শ্রীশান্তের গালে জোরে চড় বসিয়ে দেন হরভজন। এরপর দুজনকে নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন দুই দলের সতীর্থরা।

 

এবারই প্রথমবারের মতো পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে এলো।

ঘটনার জেরে বিসিসিআই হরভজনকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তবে ললিত মোদির দাবি, বোর্ডের অনেকেই চেয়েছিলেন হরভজনকে আজীবন নিষিদ্ধ করতে।

তিনি বলেন, ‘ঘটনাটা গুরুতর ছিল।

আমি দুজনকে বসিয়ে কথা বলেছিলাম। হরভজনকে শাস্তি না দিয়ে উপায় ছিল না। অনেকেই আজীবন নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। কিন্তু সেটি করলে আইপিএলের প্রথম আসরে অন্য রকম প্রভাব পড়তে পারত। তাই শেষ পর্যন্ত আট ম্যাচের শাস্তি দেওয়া হয়।

 

পডকাস্টে ললিত মোদি আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন। তার মতে, বিশ্বকাপ ছাড়া ফুটবলের মতোই আন্তর্জাতিক ক্রিকেটও গুরুত্ব হারাতে বসেছে।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট এখন মৃতপ্রায়। তবে টেস্টকে বাঁচাতেই হবে, ক্রিকেটের স্বার্থেই। আইসিসি এখন শুধু ডলারের পেছনে ছুটছে, কিন্তু সেই টাকা ঠিক জায়গায় খরচ হচ্ছে না।’

কয়েক বছর  আগেই দেশ ছেড়েছেন ললিত মোদি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। গুঞ্জন আছে, তিনি শিগগিরই ভারতের নাগরিকত্বও ত্যাগ করতে পারেন।