NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ: ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ: ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

তিন দফা দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত স্থানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করেন।

 

ডিএমপি কমিশনার বলেন, আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করবো।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা এবং তোমরা ভালো থাকো আমি এই কামনা করি।

 

 

 

এছাড়াও রংপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রংপুরে যে ঘটনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। কথা বলে সেখানে একটা জিডি হয়েছে, এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরবেন।