NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ছেলের জন্য সিনেমা কেন, সবকিছু ত্যাগ করতে রাজি: অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
ছেলের জন্য সিনেমা কেন, সবকিছু ত্যাগ করতে রাজি: অপু বিশ্বাস

কম বয়সে শাকিব খানের সঙ্গে বিয়েটাকে নিজের ভুল সিদ্ধান্ত মনে করেন অপু বিশ্বাস। এ কথা অতীতেও বিভিন্ন সময় বলেছেন। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমেও এ বিষয়ে মন্তব্য করেন। একইসঙ্গে জীবনের খুশির ঘটনা প্রসঙ্গে বলেন, ‘মা হওয়া। ভুল করে হলেও মা হয়েছি’।

অপু মূলত বোঝাতে চেয়েছেন, বিয়েটা ভুল হলেও মা হয়ে তিনি খুশি। আব্রাম খান জয়ের মতো ছেলের মা হতে পেরে নিজেকে বরাবরই ভাগ্যবতী মনে করেন নায়িকা। তবে তার মন্তব্যটি সহজভাবে নেয়নি নেটিজেন। অনেকেই তার কড়া সমালোচনা করেছেন।

বাধ্য হয়ে তাই ভিডিও বার্তা দিলেন অপু বিশ্বাস। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সেখানে। জানালেন, তার আবেগ না বুঝে যেভাবে সবাই সমালোচনা করেছে, তাতে তিনি কষ্ট পেয়েছেন।

অপু বলেন, ‘সন্তানকে নিয়ে আমার যুদ্ধ, পথচলা সব আপনারা দেখেছেন। এ বিষয়ে সবাই জানেন। কথার প্রেক্ষিতে বলেছি, খুব অল্প বয়সে বিয়ে করেছি, বাচ্চা নিয়েছি। হয়তো হুটহাট এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। স্পেসিফিক আমার সন্তানের জন্য কখনও কোনো ভুল নেই। তার জন্য শুধু ক্যারিয়ার কেন, সবকিছুই সেক্রিফাইজ করতে রাজি আছি।’

apu biswas
ছেলে জয়ের সঙ্গে অপু বিশ্বাস

গণমাধ্যমের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারের পেছনে আপনাদেরও অনেক সাপোর্ট আছে। আপনাদের কারণেই আমার সন্তান আজ সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আসলে আমি হয়ত বোঝাতে পারিনি। হতে পারে আমার বলাটা আপনাদের কাছে অন্যভাবে গেছে বলেই আপনারা লিখেছেন। অনুরোধ করব, যারা যারা লিখেছেন, অবশ্যই সংশোধন করে নেবেন।’

ছেলে আব্রাম খান জয়ের জন্য শতভাগ ত্যাগ স্বীকার করতে রাজি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়। আমার পৃথিবী, আমার জীবন- সবকিছু মিলে আমার ছেলে আব্রাম খান জয়। তার জন্য আমার যত সেক্রিফাইজ করতে হবে, শতভাগ করব। সে আমার সবকিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব।’

উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম টলিউড সিনেমা ‘আজকের শর্টকাট’। নচিকেতা চক্রবর্তীর গল্পে এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর সঙ্গে আছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখ।