NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা

বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

 

দুই দেশের সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বৈঠকে ২০২৫ সালের ‘মানামা সংলাপে’ বাংলাদেশের অংশগ্রহণ এবং পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) উপলক্ষে বাহরাইনের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

রাষ্ট্রদূত বৈঠকে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ—বিশেষ করে গণশুনানি ও ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকার আশ্বাস দেন।

 

বৈঠকের শেষে আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা দূতাবাসের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক সফলতা কামনা করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ভূয়সী প্রশংসা জানান।

 

 

 

এ সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।