NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তার চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষের স্বপ্নপূরণে তিস্তার বুকে দাঁড়ানো দৃষ্টিনন্দন মওলানা ভাসানী সেতু উদ্বোধনের রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিরা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ চলছে। দ্রুত সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত বুধবার (২০ আগস্ট) সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।