NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

 

বৈঠকে তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন।

 

সাক্ষাতের বরাত দিয়ে তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগটি আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বলে অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন।

 

অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। একই সঙ্গে স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয়।

 

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘমেয়াদি এই সংকট সমাধানে কার্যকর পথ বের করবে।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সম্প্রতি আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ জরুরি সেবা প্রদানে প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুজকে যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুজ সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিশীল উদ্যোগটি বিদ্বেষমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।

 

তবে এই ব্যর্থতার পরও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট অংশীদারদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত ও টেকসই সমাধান পাওয়া সম্ভব এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

 

 

টম অ্যান্ড্রুজ আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডার সংলাপে যো