NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইউক্রেনের জনগণকে ভালোবাসি: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ইউক্রেনের জনগণকে ভালোবাসি: ট্রাম্প

ইউক্রেনের জনগণকে তিনি এবং আমেরিকানরা ভালোবাসেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। খবর বিবিসির।

মার্কিন ওভাল অফিসে কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষীত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক। এর মধ্যে সেখানে পৌঁছেও গেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) ওভাল অফিসের প্রবেশদ্বারে যখন দুই প্রেসিডেন্ট করমর্দন করছিলেন তখন উপস্থিত সাংবাদিকরা ট্রাম্পের দিকে প্রশ্ন ছোড়েন, ইউক্রেনের জনগণের প্রতি আপনার বার্তা কী?

জবাবে ট্রাম্প বলেন, আমরা তাদের ভালোবাসি।

 

এরপর দুই প্রেসিডেন্ট ফটোসেশনের জন্য কিছুক্ষণ দাঁড়ান। পরে তারা দুজন ভেতরে প্রবেশ করেন।

অনেকেই আশা করছেন, এই বৈঠক থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে। ফলে সারাবিশ্বের নজর এখন ওভাল অফিসের দিকে।

 

হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে ট্রাম্প-জেলেনস্কির পাশাপাশি দুই দেশের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সেখানে ট্রাম্পের সঙ্গে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিশেষ দূত কিথ কেলগ।

অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে থাকবেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমানে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ।

 

 

 

এর আগে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। পরে দুঃখপ্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে এবারের বৈঠকে তার সঙ্গে থাকছেন ইউরোপীয় মিত্ররাও।