NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যবস্থা করছি: ট্রাম্প

ভলোদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৪০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক আয়োজনের জন্য স্থান নির্ধারণে কাজ করছেন।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে জেলনস্কিসহ ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের পরই তিনি এ পোস্ট করেন। খবর বিবিসির।

 

পোস্টে ট্রাম্প বলেন, বৈঠক শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন দেই এবং তার ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন এবং এর জায়গা নির্ধারণে কাজ শুরু করে দেই।

তিনি আরও লেখেন, ওই বৈঠকে এই দুই প্রেসিডেন্ট এবং আমি থাকব।

 

 

 

ট্রাম্প আরও জানান, আজকের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে সমন্বয় করে ইউরোপের বিভিন্ন দেশ এ প্রক্রিয়ায় অংশ নেবে।