NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

প্রথম ম্যাচেই মৌসুম সেরা গোল করে ফেললেন রিচার্লিসন!


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

প্রথম ম্যাচেই মৌসুম সেরা গোল করে ফেললেন রিচার্লিসন!

শনিবার রাতেই বার্নলের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। অ্যাঙ্গে পোস্তেকগলুর অধীনে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরও বিদায় নিয়েছে এই কোচ। মৌসুম শুরুর আগ মুহূর্তে ক্লাব ছেড়ে যান দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন।

নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে টটেনহ্যাম কতদূর এগুতে পারবে, এটাই ছিল বড় প্রশ্ন। সে লক্ষ্যে মৌসুমের শুরুর ম্যাচটার দিকে তাকিয়ে ছিল সবাই। বার্নলের বিপক্ষে প্রত্যাশা মতোই শুরু করতে পেরেছে টটেনহ্যাম। ৩-০ গোলে জয় পেয়েছে লন্ডনের ক্লাবটি। যেখানে দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।

 

 

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ওই ম্যাচটি দেখেছেন ৬১ হাজার ৭৭ জন। ম্যাচটি গ্যালারিতে বসে যারা দেখেছেন, জয় নিয়ে ফিরতে পেরে তাদের সন্তুষ্টি থাকারই কথা। কিন্তু এই ম্যাচ থেকে অতিরিক্ত এক ভালোলাগা নিয়ে বাড়ি ফিরেছেন ভক্ত-সমর্থকরা।

 

কারণ, এই ম্যাচেই অসাধারণ এক গোল করেছেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। যেটাকে বলা হচ্ছে, মৌসুমের সেরা গোল হিসেবে।

 

মৌসুমটা মাত্রই শুরু হলো। মাত্রই প্রথম ম্যাচ খেলা হয়েছে। তাহলে কিভাবে মৌসুমের সেরা গোলের স্বীকৃতি দেয়া হচ্ছে রিচার্লিসনকে? মূলতঃ তিনি যে গোলটি করেছেন বার্নলের বিপক্ষে, সেটি ছিল সত্যিই অসাধারণ।

 

২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ঠিক একই রকম একটি গোল করেছিলেন রিচার্লিসন। ম্যাচের ১০ম মিনিটে প্রথম গোলটি করেছিলেন রিচার্লিসন। এরপর ৬০তম মিনিটে তিনি করেন সেই অসাধারণ গোলটি। বক্সের ডান পাশ থেকে মোহাম্মদ কুদুস অসাধারণ একটি ক্রস করেন। ছোট বক্সের বাম পাশে দাঁড়ানো রিচার্লিসন বলটিকে চলে যেতে দিলেন না। অ্যাক্রোবেটিক স্টাইলে মাথার ওপর দিযে বাইসাইকেল কিক নেন তিনি। যেটি চোখের পলকে গিয়ে জড়িয়ে যায় বার্নলের জালে।

 

এই গোলটিকেই মনে করা হচ্ছে, এই মৌসুমেরই সম্ভবত সেরা গোলটি করে ফেলেছেন রিচার্লিসন।