NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ছেলেসহ হাসপাতালে ভর্তি পরীমনি


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ছেলেসহ হাসপাতালে ভর্তি পরীমনি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নায়িকা পরীমনি। একই সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছে তার ছেলে।

পরীমনির ঘনিষ্ঠজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা রয়েছে বলে জানা গেছে।চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ সেই পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

এর আগে গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। আয়োজনের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।