NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ধোনির রেকর্ড ভাঙলেন ডি কক, প্রথম জয় সাকিবদের


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ধোনির রেকর্ড ভাঙলেন ডি কক, প্রথম জয় সাকিবদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। আসরের দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে অ্যান্টিগা।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও আলো ছড়াতে পারেননি সাকিব। এক ওভার বল কোনো উইকেট না পেলেও খরচা করেছেন ১৪ রান। আর ব্যাট হাতে নেমে ১৩ বল খেলে ফিরেছেন ১৩ রান নিয়ে।

 

এর আগে প্রথম ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ১১ আর বল হাতে ১ ওভারে ৬ রান দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার।

আজ রোববার সকালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে বার্বাডোজ। জবাবে ২ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় সাকিবের দল অ্যান্টিগা।

বার্বাডোজের হয়ে ফিফটি করেন ওপেনান কুইন্টন ডি কক ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৪৫ বলে ৫৭ রান ডি কক আর পাওয়েল খেলেন ২৪ বলে ৫১ রানের (৩ চার ৫ ছক্কা) ঝোড়ো ইনিংস।

এদিন গ্লাভস হাতে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন ডি কক। উইকেটরক্ষক হিসেবে ধোনির ৩১৭টি ডিসমিসালকে পেছনে ফেলে ৩১৮টি ডিসমিসালের মালিক হন দক্ষিণ আফ্রিকার এই তারকা।

সাকিবের দল অ্যান্টিগার হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেন কারিমা গোরে। ৫৩ বলে ৬৪ (৩ চার ২ ছক্কা) রান করেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটার। এছাড়া ওপেনার জুয়েল অ্যান্ড্রিু করেন ২৫ বলে ২৮ রান। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১২ বলে ১৬ রান করেন।