NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার ‘পরিণতি গুরুতর’ হবে : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার ‘পরিণতি গুরুতর’ হবে : ট্রাম্প

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে দিয়ে মস্কোকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী শুক্রবারের ওই বৈঠকের পর পুতিন ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া ‘খুবই গুরুতর পরিণতি’ ভোগ করবে।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেইন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প একথা বলেন।

তিনি আরো বলেন, পুতিনের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে, কিন্তু এরপর বাড়ি গিয়ে দেখেন—‘একটি রকেট গিয়ে পড়েছে কোনো নার্সিং হোমে বা একটি রকেট আঘাত করেছে কোনো অ্যাপার্টমেন্ট ভবনে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ।

 

আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়া শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে বলে দিতে হবে না। পরিণতি গুরুতর হবে।’

এদিকে, রাশিয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে বলে যে খবর বেরিয়েছে, তা নিয়েও শুক্রবারের বৈঠকে পুতিনকে প্রশ্ন করার কথা ভাবছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।

 

‘তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন?,’ বলেন ট্রাম্প।

তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার ভালো সুযোগ আছে। যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রথম বৈঠকটি যদি ঠিকমত হয়, তাহলে দ্রুতই আমরা আরেকটি বৈঠক করব।

আমি প্রায় তাৎক্ষণিকভাবেই এই বৈঠক করতে চাইব এবং শিগগিরই পুতিন, জেলেনস্কি আর আমি মিলে দ্বিতীয় বৈঠক করব। যদি তারা এই বৈঠকে আমাকে নিতে চায়।’

 

তবে ট্রাম্প এও বলেছেন যে, তিনি প্রথম বৈঠকে যা শুনতে চান, সেটি শুনতে না পেলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না।