NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ধর্ষণের অভিযোগ, ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ভারতীয় পেসার


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ধর্ষণের অভিযোগ, ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ভারতীয় পেসার

আইপিএলের সর্বশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে দারুণ পারফর্ম করে আলোচনায় এসেছিলেন পেসার যশ দয়াল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হওয়ার পরও গেল কয়েক মাস ধরেই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। তবে এসব শিরোনাম মোটেও তার জন্য স্বস্তির নয়। বেঙ্গালুরুর এই পেসারের দুটি পরপর দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় মামলাও হয়েছে।

ব্যক্তিগত জীবনে আইনি জটিলতায় পড়ার এবার পেশাগত জীবনও ঝুঁকিতে পড়েছে দয়ালের। অভিযোগ তদন্তাধীন থাকায় দয়ালের ওপর উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজস্থান হাইকোর্টে মামলা চলমান থাকায় তাকে লিগের বাইরে থাকার নির্দেশ দেয় উত্তর প্রদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।

 

এ বছরের নিলামে ৭ লাখ রুপিতে দয়ালকে দলে ভেড়ায় গোরখপুর লায়ন্স। কিন্তু ২৭ বছর বয়সী এই পেসারের সার্ভিস পাবে না দলটি।

 

ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউপিসিএ দয়ালকে খেলা থেকে বিরত থাকতে বললেও গোরখপুর লায়ন্সের মালিক গৌর সন্সের কর্ণধার বিশেষ গৌর জানিয়েছেন, এ বিষয়ে তাদেরকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

 

এর আগে গত ৬ জুলাই ২৭ বছর বয়সী দয়ালের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় গাজিয়াবাদ জেলার ইন্দিরাপুরাম থানায়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতিতে তিনি এক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। পরে প্রতারণা করেছেন।

 

 

 

অভিযোগকারীর দাবি, পাঁচ বছর আগে তাদের পরিচয় হয় এবং দয়াল তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, দয়াল বারবার বিয়ের প্রস্তাব পিছিয়ে দেন এবং শেষ পর্যন্ত তিনি জানতে পারেন যে, দয়াল আরও অন্যান্য নারীর সঙ্গেও জড়িত ছিলেন।