NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মাহবুব তালুকদারের মৃত্যুতে ইসির শোক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৭ এএম

>
মাহবুব তালুকদারের মৃত্যুতে ইসির শোক

সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ আগস্ট) ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইসি জানায়, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সাবেক এ নির্বাচন কমিশনার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম আসাদুজ্জামান বলেন, মাহবুব তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।