NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

চেন্নাই সুপার কিংস ছেড়ে যেতে পারেন অশ্বিন


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

চেন্নাই সুপার কিংস ছেড়ে যেতে পারেন অশ্বিন

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও চেন্নাই সুপার কিংসের সম্পর্ক ভাঙনের পথে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চেন্নাই শিবিরের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ঘরের ছেলে অশ্বিনকে হয়তো আগামী মৌসুমে আর হলুদ জার্সিতে দেখা যাবে না।

ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গত কয়েক দিনে চেন্নাইয়ে বৈঠক করেছেন সিএসকের শীর্ষ কর্মকর্তা ও খেলোয়াড়রা, যার মধ্যে ছিলেন এমএস ধোনি ও বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। শোনা যাচ্ছে, অভিজ্ঞ এই অফস্পিনার ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

 

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, গত এক বছর ধরে সিএসকে একাডেমির অপারেশন ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন অশ্বিন। তবে অন্য কোনো দলে যোগ দিলে স্বার্থের সংঘাত এড়াতে তিনি এই পদ ছাড়তে পারেন।

২২১ ম্যাচে ১৮৭ উইকেট ও ৮৩৩ রানের মালিক অশ্বিনকে পেতে আগ্রহী হবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার বিষয়, তিনি কি ট্রেডের মাধ্যমে নতুন দলে যাবেন নাকি নিলামে নামবেন।

গত মৌসুমে ৯ ম্যাচ খেলেছিলেন তিনি।

 

২০০৯ সালে সিএসকের হয়ে অভিষেক হওয়া অশ্বিন প্রথম আট মৌসুমে ধোনির নেতৃত্বে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে ২০২৪ সালে ৯.৭৫ কোটি রুপিতে চেন্নাইয়ে ফেরেন তিনি।