NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত


খবর   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যেসকল শহিদ অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-2) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-1)  নাজনীন সুলতানা।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসকল তথ্য চিত্রে ফ্যাসিবাদি শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যলঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।
জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত  ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সূখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান মোঃ আরিফুর রহমান।