NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

লোডশেডিং থেকে কেউ বাদ যাচ্ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৭ পিএম

>
লোডশেডিং থেকে কেউ বাদ যাচ্ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে চলমান লোডশেডিং থেকে কেউ বাদ যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

, প্রয়োজনে মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সবার বাসাতেই তো লোডশেডিং চলছে, কেউ বাদ যাচ্ছে না। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, লোডশেডিং দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি। এখন লোডশেডিং আমরা কমাচ্ছি। 

তিনি বলেন, আমরা দেখলাম আগে যে ট্রেন্ড ছিল সকাল ১০টা থেকে চাহিদা বাড়ছে। এখন দেখলাম সকাল ৯টা থেকে বাড়া শুরু করেছে। এই মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় এক হাজারের (মেগাওয়াট) উপরে চলে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিটির ভেতরে ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার থাকে দুপুরে, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমরা চাইছি যে সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।

আর একটা জিনিস আমরা আজ থেকে নিশ্চিত করতে চাই, মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এটি আমার মনে হয় সম্ভব করে ফেলব। এটা আমি বলতে পারি। দেখা যাক, আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটার কার্যকরী বেটার হয় তাহলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব, বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।