NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

মেসির চোট নিয়ে বিস্তারিত জানালো ইন্টার মিয়ামি


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মেসির চোট নিয়ে বিস্তারিত জানালো ইন্টার মিয়ামি

লিওনেল মেসি গতকাল রোববার লিগস কাপ খেলতে নেমে চোট পেয়েছিলেন। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেক্সাকার বিপক্ষে মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামি তারকা। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিয়ামির ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে।

আর্জেন্টাইন ফুটবল জাদুকরের চোট কতটা গুরুতর, তা জানতে ভক্ত-সমর্থক মুখিয়ে ছিলেন। কবে ফের আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা মাঠে ফিরবেন, সেটি জানার কৌতূহলও চরম পর্যায়ে ছিল তাদের।

 

মেসির পাগলা ভক্তদের জন্য চোট বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ইন্টার মিয়ামি। ক্লাব জানিয়েছে, মেসির ফেরার সময়সীমা এখনো নির্ধারিত হয়নি। সেটি নির্ভর করবে চিকিৎসায় তার শরীর কেমন সাড়া দিচ্ছে তার ওপর।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, গত রাতের লিগস কাপ ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলার সময় মেসি যে পেশির অস্বস্তি অনুভব করেছিলেন, তা মূল্যায়নের জন্য চিকিৎসা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়েছে, তার ডান পায়ে হালকা পেশির চোট রয়েছে। চিকিৎসা ছাড়পত্র তার শরীরের অগ্রগতি ও চিকিৎসায় সাড়ার ওপর নির্ভর করবে।

 

ম্যাচের শুরুতেই বল নিয়ে বক্সে ঢোকার সময় মেসি নেক্সাকার রাউল সানচেজ ও আলেক্সিস পেনিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই চোট পান। পড়ে যাওয়ার পর হতাশ হয়ে হাত দিয়ে মাঠে আঘাত করেন এবং কয়েক মিনিট পর চিকিৎসকদের সহায়তা নেন।

১১ মিনিটে আনুষ্ঠানিকভাবে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান মেসি।

ম্যাচ শেষে প্রধান কোচ হাভিয়ের মাচেরানো বলেন, মেসির চোটটি খুব গুরুতর নয় বলে মনে হচ্ছে। কারণ সে তেমন ব্যথা অনুভব করছিল না। বরং কিছুটা অস্বস্তি অনুভব করেছিল।

 

 

 

ওই ম্যাচে ইন্টার মিয়ামি শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে ২-২ সমতায় ফেরে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায়।