NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গণ-অভ্যুত্থানের সব শক্তির ঐক্য অটুট রাখতে হবে : ফারুকী


খবর   প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

গণ-অভ্যুত্থানের সব শক্তির ঐক্য অটুট রাখতে হবে : ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে লালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সব শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ তৈরি করতে পারে।’

আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান : বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতাকে অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।

 

সভায় বক্তৃতা করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদানের জন্য কবি-লেখকদের সম্মাননা প্রদান করা হয়।