NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সংযুক্ত আরব আমিরাত থেকে কূটনৈতিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

সংযুক্ত আরব আমিরাত থেকে কূটনৈতিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত দেশটির অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা ও তাদের পরিবারকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। একটি গুরুতর নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হিব্রু সংবাদ মাধ্যমগুলো।

অপ্রত্যাশিত এ পদক্ষেপে আবুধাবিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট জেনারেলে কর্মরত অধিকাংশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রদূত ইয়োসি শেলি সব শেষে দেশটি ছাড়বেন বলে জানা গেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, ‘কর্মীদের উদ্দেশে জারিকৃত নিরাপত্তা নির্দেশনা নিয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করে না।’

এ পদক্ষে এমন সময় নেওয়া হলো যখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে সতর্কতা বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়েছে—বিশেষ করে ধর্মীয় উৎসব বা ছুটির সময়।

পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান, হামাস, হিজবুল্লাহ ও বৈশ্বিক জিহাদি সংগঠনগুলো ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে আঘাত হানার তৎপরতা জোরদার করছে এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সর্বশেষ ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।’

পরিষদ আরো জানিয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের সাফল্যের পর পাল্টা হামলার প্রবণতা বেড়েছে।

সেই সঙ্গে গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-বিরোধী উস্কানিও নাটকীয়ভাবে বেড়েছে।

 

বর্তমানে ইসরায়েল গাজার জনগনের বিরুদ্ধে একটি পরিকল্পিত ‘অনাহার অভিযান’ চালাচ্ছে বলে আন্তর্জাতিক মহল দাবি করছে। গাজা থেকে আসা মর্মান্তিক ছবি বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ইসরায়েলিদের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ বেশ কিছু সতর্কতা জারি করেছে।

এর মধ্যে রয়েছে, সর্বোচ্চ সতর্ক থাকা, হিব্রু লেখা বা ধর্মীয় প্রতীকযুক্ত পোশাক পরিহার করা, ইসরায়েল বা ইহুদি সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা জনসমাবেশে না যাওয়া।