NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

করোনায় আক্রান্ত শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৫ এএম

>
করোনায় আক্রান্ত শাহরুখ খান

করোনায় আক্রান্ত বলিউড তারকা শাহরুখ খান। বিগত কয়েক দিনে বলিউডের একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার এল বলিউড বাদশার করোনা আক্রান্তের খবর।

একদিন আগেই নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমাটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর এল।

দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুযায়ী, করন জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খানও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’-এর পোস্টার। অভিনেতা জানিয়েছেন, ২০২৩ সালের ২ জুন হিন্দিসহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। একই বছর মুক্তি অপেক্ষার রয়েছে তার আরও দুই সিনেমা 'পাঠান' এবং 'ডানকি'।