NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

২০ সেনাসদস্য পেলেন সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৯ এএম

>
২০ সেনাসদস্য পেলেন সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র

সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের জন্য ২০ সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র হস্তান্তর ও ইনসিগনিয়া পরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাসে প্রশংসাপত্র ও ইনসিগনিয়া পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তাদের মধ্যে দুইজন আভিযানিক সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কারপ্রাপ্ত ১১ সেনাসদস্য ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক ব্যক্তিদেরকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর সর্বমোট ২৫৭ জনকে পুরস্কার দেওয়া হয়। সেনাবাহিনীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পদবীর অফিসার, জেসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন।