NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১, সন্দেহভাজন আটক


খবর   প্রকাশিত:  ২৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্টের দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া বলেন, এমন একটি হামলায় ১১ জন আহত হওয়া অনেক বড় ঘটনা। তবে ঈশ্বরের কৃপায় আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি।

 

ঘটনার পরপরই ওয়ালমার্টের বাইরে জরুরি যানবাহন এবং ইউনিফর্ম পরিহিত উদ্ধারকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

 

হোনর শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সী টিফানি ডিফেল জানান, তিনি পার্কিং লটে ছিলেন, হঠাৎ চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়। ‘এটি খুব ভয়ংকর ছিল। আমি আর আমার বোন আতঙ্কে চিৎকার করছিলাম। যেন কোনো সিনেমার দৃশ্য, বাস্তব জীবনে এমন কিছু আমরা আমাদের শহরে আশা করি না, বলেন তিনি।

উত্তর মিশিগানের বৃহত্তম হাসপাতাল প্রতিষ্ঠান মুনসন হেলথকেয়ার জানিয়েছে, তাদের কাছে চিকিৎসাধীন ১১ জনই ছুরিকাঘাতে আহত হয়েছেন। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন জানান, শনিবার রাত পর্যন্ত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজন গুরুতর অবস্থায় রয়েছেন।

শেরিফ শিয়া বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সম্ভবত একটি ভাঁজ করা ছুরি। মিশিগান স্টেট পুলিশ জানায়, সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় এবং তিনি মিশিগান রাজ্যের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

 

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এই নৃশংস সহিংসতার ঘটনায় আহতদের প্রতি আমাদের হৃদয় গভীর সহানুভূতিতে ভরপুর। পুরো ট্র্যাভার্স সিটি সম্প্রদায়ের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।

ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আহতদের জন্য প্রার্থনা করছি এবং জরুরি সেবাদানকারীদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ।

এফবিআইর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো জানান, তারা ঘটনাস্থলে তদন্ত সহায়তা দিতে প্রস্তুত।