NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাইলস্টোন ট্র্যাজেডি ভারতীয় চিকিৎসকদের কার্যক্রম অব্যাহত


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মাইলস্টোন ট্র্যাজেডি ভারতীয় চিকিৎসকদের কার্যক্রম অব্যাহত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দ্বিতীয় দফায় রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেন তারা। 

শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় হাই কমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। 

পোস্টে বলা হয়েছে, ভারতীয় চিকিৎসকদল বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন।

এ সময় তারা চিকিৎসাধীন কয়েকজন রোগীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, আহতদের ব্যবস্থাপনা প্রোটোকল এবং চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

 

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে গত ২৩ জুলাই ঢাকায় পৌঁছায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।