NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টিম ডেভিডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে অস্ট্রেলিয়ার সিরিজ জয়


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

টিম ডেভিডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিটা স্মরণীয় করেই রাখলেন টিম ডেভিড। ৩৭ বলে সেঞ্চুরিতে নিজে রেকর্ড তো গড়লেনই, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়াকে এনে দিলেন রেকর্ড রান তাড়ার জয়।

বেসেতেরেতে ৬ উইকেট আর ২৩ বল হাতে রেখে পাওয়া জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

 

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অস্ট্রেলিয়া এই রান টপকে ফেলে ২৩ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে।

অস্ট্রেলিয়ার এই রান তাড়ার নায়ক টিম ডেভিড। ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে অসিদের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল জশ ইংলিশের। গত বছর এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

 

ডেভিড যখন ক্রিজে আসেন, ৬১ রানে তখন ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। পরে ৮৭ রানে খোয়ায় ৪ উইকেট। সেখানে দাঁড়িয়ে ১১টি ছক্কা হাঁকান ডেভিড।

মাইকেল ওয়েনের সঙ্গে ১২৮ রানের জুটি গড়েন ডেভিড, যা কিনা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে রেকর্ড। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬ চার ১১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন ডেভিড। ওয়েন অপরাজিত থাকেন ১৬ বলে ৩৬ রানে।

এর আগে ৫৫ বলে সেঞ্চুরি হাঁকান শাই হোপ। ব্রেন্ডন কিংয়ের সঙ্গে তার ১২৫ রানের ওপেনিং জুটিতে ভর করেই বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

কিং করেন ৩৬ বলে ৬২। হোপ ৫৭ বলে ৮ চার আর ৬ ছক্কায় খেলেন হার না মানা ১০২ রানের ইনিংস। কিন্তু তার ইনিংসটি গেছে বিফলেই।