NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভুয়া বিল অনুমোদনে ২ সিনিয়র কর্মকর্তার চাপ, প্রকৌশলীর আত্মহত্যা


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৯:০৭ পিএম

ভুয়া বিল অনুমোদনে ২ সিনিয়র কর্মকর্তার চাপ, প্রকৌশলীর আত্মহত্যা

ভারতের আসামের বঙাইগাঁওয়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউ)-এর সহকারী প্রকৌশলী জ্যোতিষা দাস (৩০) আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোটে উল্লেখ করেছেন, দুই সিনিয়র কর্মকর্তা তাকে ভুয়া বিল পাশ করতে চাপ দিচ্ছিলেন, যা থেকে চরম মানসিক চাপে পড়ে তিনি এই পথ বেছে নেন।

নিজ হাতে লেখা সুইসাইড নোটে জ্যোতিষা লিখেছেন, আমি এই পদক্ষেপ নিচ্ছি চরম মানসিক চাপে পড়ে। অফিসে আমাকে কেউ গাইড করছে না। আমি ক্লান্ত, আমার কোনো উপায় নেই। আমার মা-বাবা আমার জন্য চিন্তিত।

 

তিনি আরও দাবি করেছেন, অসম্পূর্ণ কাজের ভুয়া বিল পাশ করার জন্য তাকে জোর করছিলেন সিনিয়ররা।

পরিবার থানায় এফআইআর দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন দিনেশ মেধি শর্মা (সদ্য পদোন্নতি পাওয়া সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার) ও আমিনুল ইসলাম বঙাইগাঁওয়ের বর্তমান সাব-ডিভিশনাল অফিসার।

 

এই দু’জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। যে ভবন নিয়ে ভুয়া বিলের অভিযোগ উঠেছে, সেটিও তদন্তের আওতায় আনা হবে। কাজের প্রকৃত ব্যয় নতুন করে মূল্যায়ন করা হবে।

সূত্র: এনডিটিভি