NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৭:০৭ এএম

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই

ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।

তিন বছর ধরে আলোচনার পর সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 

চুক্তির ফলে ভারতের জন্য তৈরি হবে নতুন প্রবৃদ্ধির সুযোগ, দক্ষতা উন্নয়ন, এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের পথ। তথ্যপ্রযুক্তি, আর্থিক সেবা, পেশাদার পরিষেবা, ব্যবস্থাপনা পরামর্শ, স্থাপত্য এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ তৈরি হবে।

এছাড়া ভারতীয় উদ্যোক্তা এবং গ্র্যাজুয়েটরা যুক্তরাজ্যে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।

 

কিয়ার স্টারমার বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি দেশজুড়ে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি বড় ধাপ।

চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মত।