NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

অবশেষে এসিসি সভায় যোগ দিচ্ছে ভারত


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

অবশেষে এসিসি সভায় যোগ দিচ্ছে ভারত

চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। তার পূর্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু হিসেবে চূড়ান্ত ছিল বাংলাদেশের নাম। কিন্তু ভারত হঠাৎ দাবি করে, বাংলাদেশ থেকে এসিসির সভা সরিয়ে নিতে হবে। তা না হলে তারা সভায় অংশগ্রহণ করবে না। এমনকি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশগুলোকেও নিজেদের সিদ্ধান্তের পক্ষে নিয়ে যায় ভারত।

কিন্তু ভারতের দাবিকে মোটেও গ্রাহ্য করেননি এসিসির চেয়ারম্যান মহসিন নকভি। সময়মতো বাংলাদেশেই সভা করার পক্ষে অটল থাকেন বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নকভি।

 

এসিসি চেয়ারম্যানের দৃঢ়তায় অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে ভারতই। সভার একদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা সভায় যোগ দিচ্ছে। কয়েকটি ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিসিবিআইয়ের পক্ষ থেকে সভায় অংশ নিচ্ছেন রাজিব শুক্লা। তবে ঢাকায় এসে সশরীরে সভায় অংশ নেবেন না তিনি, যুক্ত হবেন অনলাইনে। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

 

শুরুতে আফগানিস্তান ও ওমান সভায় অংশ নাও নিতে পারে বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দেশ দুটি সরাসরিই অংশ নিচ্ছে। তবে এখনও নিশ্চিত নয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সরাসরি উপস্থিত থাকবে কিনা। অন্যদিকে ভারতের মতো নেপালও ভার্চুয়ালি অংশ নেবে।

ভারত-পাকিস্তান যুদ্ধের পর অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের এশিয়া কাপ। যে কারণে আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সূচি ঘোষণা করা হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে শুরু হতে যাওয়া এসিসি সভায় সেই সূচি চূড়ান্ত হতে পারে।

ভারত আট-দলীয় টুর্নামেন্টের আয়োজক হলেও ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উচ্চ পর্যায়ের এসিসি সভার আয়োজক হচ্ছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা এসিসির সঙ্গে সম্মত হয়েছি যে এবারের এজিএম বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটি এসিসির নিজস্ব প্রোগ্রাম। আমরা কেবল তাদের লজিস্টিক সহায়তা দিচ্ছি। কারা আসছে, কারা আসছে না এসব তথ্য এসিসি আমাদের জানাচ্ছে। কারণ আমাদের বিমানবন্দর থেকে রিসিভ, হোটেল বুকিং এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা করতে হচ্ছে।

দুই দিনব্যাপী এসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গতকাল বুধবার ঢাকায় আসেন মহসিন নকভি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসিসির প্রেসিডেন্টকে স্বাগত জানান আমিনুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।