NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ
Logo
logo

বিমান বিধ্বস্তে নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

বিমান বিধ্বস্তে নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- বাগেরহাটের ফাতেমা আক্তার (৯), বরিশালের সানিউল করিম (৯), কুষ্টিয়ার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯), ঢাকার শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও গাজীপুরের সায়মা আক্তার (৯)।

আইএসপিআর জানায়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে।