NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এনডিসিতে জাপানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

এনডিসিতে জাপানের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল

জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) সমসাময়িক জাপান: ‘পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক লেকচার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম তাকাহাশি নাওকি।

শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিত এ লেকচারে তিনি জাপানের নিরাপত্তা কৌশল ও কূটনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।

 

‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বিষয়ক জাপানের দৃষ্টিভঙ্গি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাকাহাশি। পাশাপাশি কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে জাপান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অগ্রগতি এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা করেন তিনি।

আলোচনায় এনডিসির ১৮টি দেশের প্রতিনিধিসহ মোট ৯৭ জন কোর্স সদস্য অংশ নেন। তারা জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাকাহাশির সঙ্গে আলোচনা করেন।

 

 

 

এনডিসি ও জাপান দূতাবাসের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে জাপানের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে ধারণা স্পষ্ট করতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।