NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

হেনরি-কনওয়ের কাছে উড়ে গেলো জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

হেনরি-কনওয়ের কাছে উড়ে গেলো জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং নিউলিজিল্যান্ড। তবে এই ম্যাচে কিউইদের কাছে স্রেফ উড়ে গেছে স্বাগতিক জিম্বাবুইয়ানরা। ৩৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে তাদেরকে হারিয়েছে নিউজিল্যান্ড।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকেই ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। ওপেনিং জুটিটা একটু যা ভালো করেছিল। ওয়েসলি মাধভিরে ও ব্রায়ান বেনেত মিলে ৩৭ রানের জুটি গড়ে তোলেন।

 

২০ বলে ২১ রান করে ব্রায়ান বেনেট আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুইয়ানরা। ৩২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওয়েসলি মাধভিরে। ১২ রান করেন টনি মুনিওঙ্গা। ১২ রান করে সংগ্রহ করেন সিকান্দার রাজা, রায়ান বার্ল। ৯ রানে অপরাজিত ছিলেন তিনোতেন্দা মাপোসা।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া অ্যাডাম মিলনে, মিচেল সান্তনার, মিচেল ব্রেসওয়েল ও রাচিন রাবিন্দ্রা নেন ১টি করে উইকেট।

 

জবাব মিতে নেমে শুরুতেই ওপেনার টিম সেইফার্টকে হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে প্রথম উইকেট পড়লেও কিউইদের বিপর্যয়ে পড়তে দিলেন না ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। দু’জন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ১৯ বলে ৩০ রান সংগ্রহ করার পর আউট হয়ে যান রাবিন্দ্রা।

 

 

 

এরপর বাকি কাজ সারেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল মিলে। কনওয়ে ৪০ বলে ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।