NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১১:০৭ এএম

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিযোগিদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। 


 

ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়া গেছে।

 

 

ফেসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


 

ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরো আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগ সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।