NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

নেতৃত্বের গুরুদায়িত্বে সাকিব আল হাসান


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

নেতৃত্বের গুরুদায়িত্বে সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলে উপেক্ষিত হলেও বিদেশি লিগগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ৩৮ বছরের সাকিব আল হাসান। এবার তিনি অধিনায়ক হয়েছেন ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

টি-টেন লিগের এই টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব। তার দল মিয়ামি খেলবে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। এই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

 

সাকিব এখন বেশ ব্যস্ত। গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগে। ওই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝলক (ফিফটি ও ৪ উইকেট) দেখালেও তার পরের তিন ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি সাকিব। তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।

এবার সাকিব খেলবেন টি-টেন টুর্নামেন্টে। ম্যাক্স সিক্সটি নামক টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। সাত দলের এই টুর্নামেন্ট সপ্তাহব্যাপী চলবে। ফাইনাল ২৪ জুলাই।