NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : প্রেস উইং


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : প্রেস উইং

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যেকোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর।

 

‘গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন উঠাই অবান্তর।’


 

‘দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার এবং তাদের দোসররা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং  জনজীবনে শৃঙ্খলা অব্যাহত রাখতে মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।