NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১ এএম

>
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের পাহাড়তলী থানার টোল রোডে লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত ও দুই জন আহত হয়েছেন। 

সোমবার (২২ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

 বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।  

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নাসির (৪০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ফকিরবাড়ির আব্দুর রবের ছেলে। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া গুরুতর আহত অবস্থায় বাঁশবাড়িয়ার ইউপি মেম্বার ইসমাইল হোসেনকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

ওসি মোস্তাফিজুর বলেন, টোল রোডে দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।