NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জোতা’র ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখলো লিভারপুল


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

জোতা’র ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখলো লিভারপুল

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবল দিয়োগো জোতা’র সম্মানে ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এই জার্সি নম্বরেই খেলতেন এই গর্তুগিজ তারকা।

গত সপ্তাহে লিভারপুল যাওয়ার পথে স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান।

 

জোটা’র স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাব এই সিদ্ধান্ত নেয়, ২০ নম্বর জার্সিটি এখন থেকে লিভারপুলের সব পর্যায়— পুরুষ দল, মহিলা দল এবং একাডেমিতেও আর ব্যবহার করবে না।

লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত দিয়োগো জোতা’র কেবল মাঠে অবদান নয়, বরং ক্লাবের সঙ্গে যুক্ত সবার জীবনে তার ব্যক্তিগত প্রভাবকেও স্মরণ করা হচ্ছে।’

 

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিষয়ক সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘আমরা আমাদের সমর্থকদের আবেগ অনুভব করেছি এবং আমরাও একই রকম অনুভব করেছি। দিয়োগোর স্ত্রী রুটে এবং তার পরিবারের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রথমে তাদের জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। এটি সত্যিই ব্যতিক্রম এবং এটি একটি অসাধারণ মানুষকে দেওয়া বিশেষ শ্রদ্ধা। এই নম্বর অবসরে যাওয়ার মানে হলো এটি চিরন্তন হয়ে গেল এবং দিয়োগোকে কখনোই ভুলে যাওয়া যাবে না।’

লিভারপুল আগামী রোববার চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। জোতা’র মৃত্যুর পর এটিই তাদের প্রথম ম্যাচ।

 

 

 

এই ম্যাচে বেশ কিছু মূল দলের খেলোয়াড়দের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার তারা অনুশীলনে ফিরে আসেন, যদিও শুরুর পরিকল্পনা ছিল আরও আগে। তবে জোতা’র শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে অনেকেই পর্তুগাল গিয়েছিলেন। যার ফলে প্রাক-মৌসুম প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হয়।