NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হতো মাত্র ২৪৫ রান। এই মামুলি লক্ষ্য তাড়ায় ১ উইকেটেই ১০০ তুলেছিল মেহেদী হাসান মিরাজের দল। এরপর বাংলাদেশকে যা করলো, তাতে বিশ্বের যেকোনো ক্রিকেটভক্তের চক্ষু চড়কগাছ হবেই।

১ উইকেটে ১০০ রান লেখা স্কোরকার্ড কয়েক মিনিটের ব্যবধানে বদলে হয়ে গেল ১০৫ রানে ৮ উইকেট। মানে ৫ রানের ব্যবধানে পতন হয়েছে ৭ উইকেটের।

বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে, আচ্ছা এর আগে এমন বাজে ব্যাটিং অন্য কোনো দল করেছে? এমন লজ্জাজনক ব্যাটিং আগে কাউকে করতে দেখা গেছে?

এই প্রশ্নের সোজাসোজি উত্তর হলো- না। এমন বাজে ব্যাটিং আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশেরটাই সবচেয়ে বেশি বাজে। ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পড়ার মাঝে কেউ এত কম রান করেনি।

 

অর্থাৎ ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ডই গড়েছে বাংলাদেশ। পাশাপাশি লজ্জা থেকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রকে।

 

 

 

এর আগে ১ উইকেট হারানোর পর ৮ উইকেট পতনের মাঝে সর্বনিম্ন ৮ রান করেছিল যুক্তরাষ্ট্র। ২৩ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা। ২০২০ সালের সেই ম্যাচে নেপালের কাছে ৩৫ রানে অলআউট হয়েছিল যুক্তরাষ্ট্র।