NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ম্যাক্সিকান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে রিয়ালের সামনে ডর্টমুন্ড


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

ম্যাক্সিকান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে রিয়ালের সামনে ডর্টমুন্ড

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ম্যাক্সিকান ক্লাব মন্তেরেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বরুশিয়া র্ড্টমুন্ড। শেষ আটে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। এর আগে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে ওঠে রিয়াল।

বাংলাদেশ সময় আজ বুধবার সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বরুশিয়া।

 

ম্যাচের বয়স যখন মাত্র ১৪ মিনিট, তখনি প্রথম লিড পায় বরুশিয়া। করিম আদিয়েমির অ্যাসিস্টে বুন্দেসলিগার ক্লাবটির হয়ে গোল করেন সারহাউ গুইরেসি।

এর ১০ মিনিটের পরই ব্যবধান দ্বিগুণ করে বরুশিয়া। এবারও গোল করেন গুইরেসি। অ্যাসিস্টও সেই আদিয়েমির। গিনির স্ট্রাইকারের গোলে ২৪ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে মন্তেরে। কিন্তু সেই সম্ভাবনাকে আর বাস্তবে রূপ দিতে পারেনি ম্যাক্সিকান ক্লাবটি। ৪৮ মিনিটে জার্মান বারটারেমের সেই গোলটি মন্তেরে সান্ত্বনা পুরস্কার হিসেবেই থেকে যায়।

 

 

 

অর্থাৎ ২-১ গোলে জিতে শেষ আটে জায়গা করে নেয় বরুশিয়া, টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মন্তেরে।