NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ক্রিকেটের মেসি-রোনালদো দুটোই বাবর আজম


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০২:২৮ এএম

>
ক্রিকেটের মেসি-রোনালদো দুটোই বাবর আজম

লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ একটা দশক ফুটবল বিশ্বে রীতিমতো রাজত্বই করেছেন। মেসি জিতেছেন সাতটি ব্যালন ডি’অর, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। রোনালদোও কম যাননি, একে একে জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর। এমন দ্বৈত শাসন ফুটবল তো বটেই, অন্যান্য খেলাও কখনো দেখেছে কি না, এ নিয়েও আলোচনা হতে পারে বৈকি!

তবে এবার পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান জানালেন ভিন্ন কথা। জানালেন ক্রিকেটের মেসি আর রোনালদো, দুজনই আছেন একজনের ভেতর। তিনি তার দলের অধিনায়ক বাবর আজম। পাক অধিনায়ক বাবরই ক্রিকেটের মেসি, বাবর আজমই ক্রিকেটের রোনালদো। দুয়ের মিশেলে শাদাব খান একটা নামও দিয়ে বসেছেন অধিনায়কের। জানালেন বাবরের নাম ‘ক্রিশ্চিয়ানাল মেসি’।

 

ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে এখন নেদারল্যান্ডসে আছে বাবর আজমের দল। এরই এক ফাঁকে দেশটির বিখ্যাত ফুটবল ক্লাব আয়াক্স অ্যামস্টারডামে ঘুরতে গিয়েছিল পাকিস্তান দল। দেখা হয়েছিল ক্লাবটির ফুটবলারদের সঙ্গে।

সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারের সঙ্গেও দেখা হয় তাদের। ফন ডার সারকে দলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়েই বাবরকে অদ্ভুত এই উপাধিতে ভূষিত করেন শাদাব। এই উপাধি শুনে না হেসে পারেননি রোনালদোর এক সময়ের সতীর্থ ফন ডার সার।

 

আয়াক্সে সফরকালে ক্লাবটির ফুটবলারদের সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটান বাবররা। সেখানে খোশগল্প তো চলেছেই, আয়াক্সবাসীরা পেয়েছেন ক্রিকেটের দীক্ষাও। ফন ডার সারকে যেমন ব্যাটিং শেখালেন পাক অধিনায়ক বাবর। 

সফর শেষে ফেরার সময়ে দলের ক্রিকেটারদের সই করা একটি ব্যাট আয়াক্সের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে উপহার দেন বাবররা। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে জার্সি বিনিময়ও সেরে নেন।