NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে আইসিসির নতুন নিয়ম


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে আইসিসির নতুন নিয়ম

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে নিয়ে নতুন নিয়ম।

নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে। আগামী ২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

 

প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার প্লে নির্ধারণ করা হয়। নতুন নিয়মে সেটি আর থাকছে না।

উদাহরণস্বরূপ, ম্যাচ ৮ ওভারে নেমে এলে পাওয়ার প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। ৯ ওভারের ইনিংসে পাওয়ার প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি, প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার-প্লে।

 

 

 

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।