NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

১৪ দেশ থেকে ৫১ ফুটবলার আসছেন ট্রায়াল দিতে


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

১৪ দেশ থেকে ৫১ ফুটবলার আসছেন ট্রায়াল দিতে

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে নাম লেখানোর পরই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের আগ্রহ বাড়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে। বিচ্ছিন্নভাবে আগ্রহী ফুটবলারদের এক করে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে।

আরেকজন হামজা চৌধুরী বা শামিত সোম পেতে বাফুফে পরখ করবেন আগ্রহীদের প্রতিভা। ১৪ দেশের ৫১ ফুটবলার নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল হবে ২৮, ২৯ ও ৩০ জুন। ৫২ ফুটবলারের ট্রায়ালে যোগ দেওয়ার কথা থাকলেও বুধবার সকালে একজন আসবেন না বলে জানিয়েছেন বাফুফেকে।

 

যে ৫১ ফুটবলার আসবেন তাদের মধ্যে সর্বাধিক ২০ জন আসছেন যুক্তরাজ্য থেকে। দ্বিতীয় সর্বাধিক ১৪ জন যুক্তরাষ্ট্রে বসবাসকারী। বাফুফে এই ট্রায়ালের আনুষ্ঠানিক নাম দিয়েছে 'বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার।'

বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ট্রয়াল নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

 

দেশের শীর্ষ পর্যায়ের কোচদের নিয়ে একটি প্যানেল এই ট্রায়াল পরিচালনা করবে। তত্বাবধানে থাকবেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও বাফুফের টেকিনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু। প্রথম দুইদিন ট্রায়ালের পর তৃতীয়দিন একটি ম্যাচ আয়োজনের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবে বাফুফে।

 

 

 

এই ট্রায়ালে ১৪ থেকে ২৭ বছর বয়সী ফুটবলাররা নিজেদের প্রতিভা উপস্থাপন করবেন। বাফুফে কাউকে পছন্দ না করলে কোনো ক্লাব যাতে ঘরোয়া ফুটবলের জন্য কাউকে বেছে নেওয়ার সুযোগ পায়, সেজন্য সব ক্লাবকেই ট্রায়াল দেখতে আমন্ত্রণ জানানো হবে। যে ৫১ জন আসছেন তারা নিজেরাই বিমান ভাড়া দেবেন। বাফুফের ব্যয় বলতে ট্রায়াল আয়োজনের তিন দিন যা যা লাগে।