NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল।

তিনি বলেন, সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল।

 

এর আগে তিনি ইরান ও ইসরায়েলের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ঘোষিত যুদ্ধবিরতি উভয় দেশই লঙ্ঘন করছে।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি জোরালোভাবে ‘মেনে চলা’ হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

 

একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবারও ব্যবস্থা নেবে।

এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি জোর দিয়ে বলেছি যে, ইসরায়েল যুদ্ধবিরতিকে সম্মান জানাবে, যতক্ষণ না পর্যন্ত অন্য পক্ষ তা ভঙ্গ করে।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ফোনালাপের পর এ মন্তব্য করলেন কাটজ।