NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বঙ্গবন্ধুকে ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করার আহ্বান


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৩:১২ এএম

>
বঙ্গবন্ধুকে ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করার আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করাতে শহরের মেয়র ইক্রেম ইমামওলুর সহযোগিতা চেয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম।

শনিবার (২০ আগস্ট) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কনস্যুলেট জেনারেল জানায়, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন করেন বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম। সাক্ষাতে উভয়ে বাংলাদেশ-তুরস্কর মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি কর্পোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব দেন। তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ইস্তাম্বুল সফরের আমন্ত্রণ জানান।

জবাবে কনসাল জেনারেল নূরে-আলম মেয়র ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

মেয়র ইমামওলু বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। কনসাল জেনারেল মেয়রকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশীকাঁথা উপহার দেন।