NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বোমা হামলার পর ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে ঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান (গ্রেট) করতে না পারে, তাহলে সরকার পরিবর্তন কেন হবে না?

পোস্টের শেষে তিনি লেখেন, এমআইজিএ— যা তার প্রচলিত নির্বাচনী স্লোগান এমএজিএ (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) -এর অনুকরণে মেইক ইরান গ্রেট অ্যাগেইন বোঝাতে ব্যবহার করেছেন।

 

তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউজ এতদিন ধরে বলে এসেছে, তারা ইরানের সরকার পতনের চেষ্টা করছে না। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য স্পষ্টভাবে সে অবস্থানের ব্যত্যয় ঘটিয়েছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

 

বাহরাইন সরকার জানায়, দেশটির ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের আলোকে, নাগরিক ও বাসিন্দাদের শুধু প্রয়োজনীয় সময়েই প্রধান সড়কগুলো ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে। যাতে জরুরি কর্তৃপক্ষ নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়।

আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আলহাসান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে।