NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৫, ১০:০৬ এএম

পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম

নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

তার এ নিয়োগ আদেশ শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

 

 

 

পররাষ্ট্রসচিবের দায়িত্ব চালিয়ে আসা পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. জসিম উদ্দিন গত ২২ মে ছুটিতে যান। তিনি গত বছরের ৮ সেপ্টেম্বর দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।