NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাকের অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাকের অভিযোগ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করা হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। দেশটির টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই অভিযোগ করে। খবর: বিবিসির।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের সময় হঠাৎ একটি ভিডিওতে ‘জনগণকে সরকারের বিরুদ্ধে ‘জেগে ওঠার’ আহ্বান জানানো হয়। দর্শকদের অনেকেই এই ভিডিও দেখেছেন বলে জানা গেছে।

 

এরপর এক বিবৃতিতে দর্শকদের সতর্ক করে টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, কেউ যদি টেলিভিশন দেখার সময় কোনো অপ্রাসঙ্গিক বার্তা দেখতে পান, তাহলে ধরে নিতে হবে—শত্রুপক্ষ স্যাটেলাইটের সিগন্যালে বাধা দিয়েছে।

এদিকে যে ভিডিও সম্প্রচারিত হয়েছিল, তা সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ছড়িয়ে পড়েছে। এতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়েছে, ‘নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করুন।’

 

তবে ভিডিওটির সূত্র এবং এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

ভিডিওটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে। পাশাপাশি গত ১৩ জুন ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়েছে।

এছাড়াও ভিডিওতে ২০২২ সালে ইরানব্যাপী ছড়িয়েপড়া বিক্ষোভের একাধিক দৃশ্যও ছিল। ওই সময় যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশটি।